ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই ভটভটি উল্টে খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারিক বাজার আঞ্চলিক সড়কের গাজীপুরের ভাঙাশাকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম ও লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজউদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাতজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জন মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শ্রমিকরা নওগাঁ থেকে ধান কেটে সোনামসজিদের দিকে যাচ্ছিল। পথে ভাঙাশাকো এলাকায় এলে খাদে পড়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। শ্যালো ইঞ্জিনচালিত ওই ভটভটিটিতে কমপক্ষে ১‌৫ জন শ্রমিক ছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জন

আপডেট সময় ১২:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০