ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় পুলিশের অভিযানে বৈদ্যুতিক মিটারসহ ৩ চোর আটক

স্টাফ রিপোর্টার,নওগাঁ:  নওগাঁয় বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া বৈদ্যুতিক মিটারসহ তিন চোরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের উকিল পাড়ায় গোয়েন্দা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার।

আটকরা হলেন- বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মাসুদ রানা (২৯), বগুড়ার দুপচাচিয়া উপজেলার আব্দুল্লাহ মিলন (২৬) এবং সিরাজগঞ্জ সদরের হালিম (৩০)।

তিনি জানান, গত এক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুতের প্রায় ২০টি মিটার চুরি হয়। এরপর পল্লী বিদ্যুতের পক্ষ থেকে নওগাঁ সদর থানায় একটি অভিযোগ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালায়। ১২ নভেম্বর বিকেলে সদর উপজেলার কীর্ত্তিপুর এলাকা থেকে মিলন এবং মাসুদ রানাকে আটক করা হয় এবং রাণীনগর উপজেলার কড্ডার মোড় থেকে হালিমকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য মতে চুরি হওয়া ৩ ফেজ ডিজিটাল মিটার, ৩ ফেজ ডিজিটাল মিটার ছকেট ট্রান্সফরমার, এলটি বেয়ারা তারসহ বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে নওগাঁ সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় পুলিশের অভিযানে বৈদ্যুতিক মিটারসহ ৩ চোর আটক

আপডেট সময় ০৪:৩৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০