ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নেত্রকোনায় বাবার মৃত্যু শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি:  বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শেখ রাসেল (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

বুধবার রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ রাসেলের বাবা হাফেজ মাওলানা আবদুল বারী (৬০) স্থানীয় একটি মাদরাসার শিক্ষক ছিলেন। বুধবার দিবাগত রাত ৮টার দিকে তিনি স্ট্রোক করে মারা যান।

বাবার মৃত্যুতে শেখ রাসেল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই রাতেই বাড়ির পাশে তাদের ফিসারিজ ঘরের আঁড়ায় মাফলার দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এদিকে মৃত্যুর আগে শেখ রাসেল তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘আমার দুনিয়া, আমার আখেরাত আমার আব্বা! ড. মাত্র আব্বারে মৃত ঘোষণা করল!দোয়া চাই, অবশ্যই আব্বাকে একা ছাড়ব নাহ..আমিও সঙ্গী হব, ইনশাআল্লাহ।

আমার দুনিয়া, আমার আব্বা আমার সব, আমার কলিজা। আমার অক্সিজেন ফুরিয়ে গেল,আমার দেহ থেকে কলিজা বিছিন্ন হলো!

বাবা আমাদের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেলেন প্রতিদান দিলাম, দুশ্চিন্তা, ক্রোধ, আর নানা বাজে কাজ! আব্বা তুমি আমার সুপার হিরো! আমার বেঁচে থাকার সম্বল তুমি নাই, আমি কী করে থাকব বলো? ১০টা বেজে গেল, কই তোমার ফোন তো আসলো নাহ! কই আমার খোঁজ তো কেউ নিলো নাহ।’

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

নেত্রকোনায় বাবার মৃত্যু শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা

আপডেট সময় ০১:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০