ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জে ভুয়া সাংবাদিক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেয়া এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড হক সুপার মার্কেটের এম আর গ্রাফিক্স অ্যান্ড কম্পিউটার দোকান থেকে মিন্টু শিকদার নামে এই প্রতারককে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক আসামি অতিরিক্ত পুলিশ কমিশনারের ড্রাইভার সোহেল রানার আত্মীয় পরিচয়ে দোকানে এসে মাইটিভির পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড বানানোর জন্য দোকানাদারকে চাপ প্রয়োগ করেন।

দোকান মালিক রিয়াদ হোসেন এতে রাজি না হওয়ায় তার সঙ্গে খারাপ ব্যবহার করেন মিন্টু শিকদার। এতে স্থানীয় দোকানদাররা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

মিন্টু বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বজলু শিকদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকার রুস্তম আলীর বাড়ির ভাড়াটিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ভুয়া সাংবাদিক পরিচয়ে ভিজিটিং কার্ড ও আইডি কার্ড করার সময় স্থানীয় দোকানদারদের সহযোগিতায় নীরব হোসেন মিন্টুকে আট করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নারায়ণগঞ্জে ভুয়া সাংবাদিক আটক

আপডেট সময় ০৬:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০