ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

যশোরে ধানক্ষেত থেকে কৃষককের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় পিকুল হোসেন (৩০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ কয়েরপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত পিকুল ওই গ্রামের সাখাওয়াতের ছেলে। চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, রোববার সকালে পিকুল ধান কাটার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

সন্ধ্যার পর পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তারা বাড়ির পাশের ধানক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

যশোরে ধানক্ষেত থেকে কৃষককের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০