ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মৌলভীবাজারে তেলবাহী ট্রেনের বগি থেকে তেল সংগ্রহে মানুষের ভিড়

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়।

এদিকে তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশে। এই তেল সংগ্রহ করতে ভিড় করছে সাধারণ মানুষ। যে যেভাবে পারছেন তেল সংগ্রহ করছেন ।

কেউ বালতিতে করে কেউ গ্লাসে-মগে আবার কেউ ডেস্কি নিয়ে তেল সংগ্রহ করছেন। রীতিমত উৎসবের আমেজে চলছে তেল সংগ্রহ করছে।

ঘটনাস্থলে থাকা তানভীর আঞ্জুম নামে এক ব্যক্তি জানান, শত শত মানুষ তেল সংগ্রহ করছে।

বালতি নিয়ে তেল সংগ্রহ করছেন হামিদা বেগম। তিনি বলেন, কিসের তেল জানি না, তবে মাগনা পেয়েছি তাই আধা বালতি সংগ্রহ করেছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, আমি তিন লিটারের মত সংগ্রহ করেছি, এটা ডিজেল। কাজে না লাগলে বিক্রি করে দেব। স্থানীয়রা বলছেন- ট্রেনের বগিগুলোতে ডিজেল ছিল।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মৌলভীবাজারে তেলবাহী ট্রেনের বগি থেকে তেল সংগ্রহে মানুষের ভিড়

আপডেট সময় ০৬:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০