ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শরীয়তপুরে দুই বোনের রহস্যজনক মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- পাঁচালিয়া গ্রামের মো. শুকুর মৃধার মেয়ে সোয়া মনি (৯) ও তোয়া মনি (৭) । সোয়া ৩নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

আর তোয়া একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তাদের বাবা ও সৎমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পাঁচালিয়া গ্রামের দুই শিশু অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ অবস্থায় বাবা শুকুর মৃধা ও স্থানীয় লোকজন তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সোয়া ও তোয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতদের বাবা মো. শুকুর মৃধা (৪২) ও সৎমা সূর্যমনিকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

নিহতদের চাচা সুমন মৃধা বলেন, আমার দুই ভাতিজিকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হোক।

ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারী বলেন, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে- শিশুরা কীভাবে মারা গেল।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শরীয়তপুরে দুই বোনের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৭:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০