ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ভ্লাদিমির পুতিনের অবসর নিয়ে চলছে শোরগোল

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবসর নিয়ে চলছে জল্পনা কল্পনা। আগামী বছরের জানুয়ারিতেই তিনি নাকি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেবেন! রাশিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে শোরগোল পড়ে গেছে।

মস্কোর রাজনৈতিক বিজ্ঞানী ভ্যালেরি সোলোভেইকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, পুতিন পারকিসন্সে ভুগছেন।

তাই তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই দুই মেয়ে এবং বান্ধবী এই গুরুদায়িত্ব থেকে অবসর নেওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছেন।

সোলেভেই-এর দাবি, সম্প্রতি পুতিনের শরীরে পারকিসন্সের নানা উপসর্গ ধরা পড়েছে। দ্য ইউএস সান-এর রিপোর্টে বলা হয়েছে, পুতিনের যে শারীরিক সমস্যা হচ্ছে সম্প্রতি তার একটি ফুটেজ সামনে এসেছে। তার হাত-পা কাঁপছিল। কলম ধরতেও সমস্যা হচ্ছিল।

শারীরিক অবস্থার কথা সামনে আসতেই পুতিনের উত্তরসূরি কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে।

সোলেভেই-এর দাবি, ইতোমধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ভাবনা-চিন্তা শুরু হয়ে গেছে। তাকেই গড়েপিঠে পুতিনের উত্তরসূরি হিসেবে দায়িত্ব দেয়া হবে।

পুতিন কি সত্যিই অবসর নেবেন? এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের কর্মীরা কিন্তু পুরোটাই গুজব বলে দাবি করেছেন। সেই সঙ্গে পুতিন সুস্থ আছেন বলেও জানিয়েছেন তারা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ভ্লাদিমির পুতিনের অবসর নিয়ে চলছে শোরগোল

আপডেট সময় ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০