ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রংপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর স্টেশন এলাকার বসুন্ধরা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আরজিনা খাতুন (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে হোটেল কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার মোহাম্মদ আলীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ মরদেহ উদ্ধারসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি বসুন্ধরা আবাসিক হোটেলে যান। তারা তাদের নাম সাইফুল ইসলাম ও আরজিনা খাতুন এবং ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার ফারাক্কা বাঁধ এলাকায় বলে জানান।

তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ৫ নম্বর কক্ষ ভাড়া নিয়ে রাত্রিযাপন করেন।শুক্রবার সকালে সাইফুল ইসলাম রুমের বাইরে তালা দিয়ে স্টেশন এলাকায় যাওয়ার কথা বলে বের হয়ে যান। এরপর তিনি আর হোটেলে ফিরে আসেননি।

দুপুর ১২টার পর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা রুমের দরজায় নক করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের ভেন্টিলেটর দিয়ে বিছানায় ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে রুমের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সিআইডি ও পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। তবে তারা স্বামী-স্ত্রী কি-না এবং তাদের বাড়ির ঠিকানা সঠিক কি-না সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় হোটেল ম্যানেজার মোহাম্মদ আলী ও হোটেলের মালিকপক্ষের লোক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূল আসামি সাইফুল ইসলামকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রংপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০