ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার ইলুমদী আমবাগ নামক এলাকায় এই ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের মো53টরসাইকেল ছিনিয়ে নিয়ে যাচ্ছিল ডাকাতরা। কিন্তু ওই সময় মোটরসাইকেল চালু হচ্ছিল না।

পরে ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী বের হয়ে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় তার সঙ্গে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, উপজেলার ইলুমদী আমবাগ নামক এলাকায় সন্দেহভাজন ডাকাত দলের এক সদস্য গণপিটুনিতে মারা গেছেন।

ধারণা করা হচ্ছে ডাকাত দলের অন্য কোনো মিশন ছিল। হয়ত বিদেশ ফেরত কোনো প্রবাসীর গাড়ির গতিরোধ করে ডাকাতির চিন্তা-ভাবনা ছিল। সেটি ব্যর্থ হওয়ায় মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আপডেট সময় ১২:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০