ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

মেহেরপুরে ছুরিকাঘাতে নিহত ১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে দেবর আকরাম হোসেনের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাইয়ের স্ত্রী মালা খাতুন (৩২)।

বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে ছুরিকাঘাতের পর দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মালা খাতুন বামন্দী গ্রামের চেরাকি পাড়ার ইকরাম হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকরাম হোসেন তার ছেলেকে মারধর করছিলেন। ঠেকাতে গেলে বাবা সোলাইমান হোসেন ও মা তহুরা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেন আকরাম।

পরে তাকে নিবৃত্ত করতে এগিয়ে যান বড় ভাবি মালা খাতুন। এ সময় মালা খাতুনের তলপেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন আকরাম।মালাকে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, মরদেহ কুষ্টিয়ায় ময়নাতদন্ত হবে। হত্যাকারী আকরাম হোসেনকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

জানা গেছে, আকরাম হোসেন বামন্দী বাজারের একজন চা দোকানি। তবে দীর্ঘদিন থেকেই তিনি নেশাগ্রস্ত। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

মেহেরপুরে ছুরিকাঘাতে নিহত ১

আপডেট সময় ০৪:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০