ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাটোরে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি: নাটোরে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নাটোর শহরের আমহাটি এবং লালপুরের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, আমহাটি এলাকার শাহজাহান মিয়ার ছেলে জুয়েল (৩০) ও লালপুর উপজেলার ইসলামপুর এলাকার আসকান আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে নাটোর স্টেশনের অদূরে আমহাটি রেলক্রসিংয়ের কাছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জুয়েল।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জুয়েল গত কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দুপুরে মানসিক অবসাদ থেকেই তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে নাটোরের লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে আসকান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধারের জন্য রওনা হয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাটোরে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

আপডেট সময় ০৫:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০