ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সুনামগঞ্জে স্বামী কুপিয়ে মারলেন স্ত্রীকে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সামিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. জালাল উদ্দিনকে (২২) আটক করেছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে স্বামী মো. জালাল উদ্দিনকে নিয়ে স্ত্রী সামিয়া আক্তার তার বাবার বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর গ্রামে বেড়াতে আসেন।

রাত ১২টার দিকে সামিয়া আক্তার ঘুমিয়ে পড়লে জালাল উদ্দিন তাকে এলোপাতাড়ি ধারালো ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। এ সময় সামিয়ার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়।

জালাল উদ্দিন পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। সামিয়াকে দ্রুত জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জালাল উদ্দিনকে আটক করে পুলিশে ধরিয়ে দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সুনামগঞ্জে স্বামী কুপিয়ে মারলেন স্ত্রীকে

আপডেট সময় ০২:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০