ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আরাকান আর্মির হামলা করলো রাখাইনে সেনা ও পুলিশ ফাঁড়িতে

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনের রাথেডাউং ও মংডুর মাঝামাঝি অবস্থিত মিয়ানমার সেনাবাহিনীর একটি অস্থায়ী ফাঁড়ি ও বর্ডার গার্ড পুলিশের একটি ফাঁড়িতে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার সকালে চালানো এই হামলায় বেশ কয়েকজন সেনা হতাহতের ঘটনা ঘটেছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ খবর জানিয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন জানান, আরাকান আর্মির যোদ্ধারা মংডুর ইন দিন গ্রামের কাছে একটি সামরিক ফাঁড়িতে গ্রেনেড হামলা চালায়। রাথেডাউং এলাকার আহতেত নান ইয়ার গ্রামে বর্ডার গার্ড পুলিশের একটি ফাঁড়িতেও তারা হামলা চালিয়েছে।

মুখপাত্র বলেন, সোমবার সকাল সাড়ে সাতটায় আরাকান আর্মি ইন দিনের ফাঁড়িতে আরপিজি নিক্ষেপ করে। আধঘণ্টা সেখানে গুলিবিনিময় হয়। এরপর বিদ্রোহীরা বর্ডার গার্ড পুলিশের ফাঁড়িতে হামলা চালায়। আমাদের কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন।

তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি মুখপাত্র। তিনি দাবি করেন, এই হামলায় আরাকান আর্মির অন্তত ৫০ যোদ্ধা অংশ নিয়েছে।

এর আগে ১৩ অক্টোবর সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। স্থানীয়রা জানিয়েছিলেন, দুটি যুদ্ধ বিমানের হামলায় উভয়পক্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। ৩-৫ অক্টোবরও দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল।

রাখাইন ছাড়া মিয়ানমারজুড়ে অস্ত্রবিরতি ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে মিয়ানমার।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আরাকান আর্মির হামলা করলো রাখাইনে সেনা ও পুলিশ ফাঁড়িতে

আপডেট সময় ০৫:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০