ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

জামালপুরে নিখোঁজ এর ৪দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ হওয়ার চারদিন পর পুকুর থেকে খোকন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরজামিরা বাজারের পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খোকন একই উপজেলার সাতপোয়া গ্রামের চরজামিরা গ্রামের রোস্তম আলীর ছেলে। স্থানীয়রা জানান, খোকন দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিল। গত ২৬ অক্টোবর সকালে বাড়ি থেকে সে বের হয়ে চরজামিরা বাজারে যায়।

এরপর থেকেই তাকে নিখোঁজ হয়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ২৮ অক্টোবর সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের লোকজন।

বৃহস্পতিবার সকালে ওই বাজারের পাশে পুকুর থেকে খোকনের ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম  জানান, উদ্ধার কিশোরের মরদেহ অর্ধগলিত ছিল। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

জামালপুরে নিখোঁজ এর ৪দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০