ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ধামইরহাটে স্প্রে করে ধান পুড়িয়ে দিল কৃষকের

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে কৃষদের ধান পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এতে জমির মালিকের সমস্ত আধাপাকা ধান বিষক্রিয়ায় বিবর্ণরুপ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর সদরস্থ উত্তর চকযদু গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আ. কাদের দীর্ঘদিন যাবৎ ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে চাষাবাদ করে আসছিলেন।

পূর্ব শত্রুতার জেরে ২৬ অক্টোবর রাতের আঁধারে ১৯ শতক জমির পুরোটাতেই রাসায়নিক স্প্রে করে দূর্বৃত্তরা, ২৮ অক্টোবর সকালে জমিতে গিয়ে জমির আধাপাকা ধান বিবর্ণ দেখে দিশেহারা হন কৃষক আ. কাদের।

জমির মালিক আ. কাদের অভিযোগ করেন, মালাহার গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মেহেদী ও সোহাগ ওই জমি দখলের পাঁয়তারা করছিল, জমির নিকটবর্তী লোকদের কাছে ও আমাকেও হুমকি দিয়ে আসছিল, তারাই এই ঘটনা ঘটিয়েছেন বলে ভুক্তভোগী কৃষক আ. কাদের দাবী করেন।

প্রতিবেশী মোমেনুর রহমান ঝন্টু বলেন, অভিযুক্ত সোহাগ কৃষক আ. কাদেরের ধান বিষ দিয়ে পোড়ানোর হুমকি আমার সামনেও দিয়েছিল একাধিকবার।

তবে অভিযুক্ত মেহেদী ও সোহাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। বুধবার দুপুরে এ বিষয়ে ভুক্তভোগী জমির মালিক আ. কাদের বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, বিষ দিয়ে ধান বিনষ্ট করা গর্হিত দন্ডনীয় অপরাধ, বাদীর অভিযোগ হাতে পেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ধামইরহাটে স্প্রে করে ধান পুড়িয়ে দিল কৃষকের

আপডেট সময় ০৬:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০