ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাগানের আমগাছের সাথে এ কেমন শত্রুতা

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে আম বাগানের ২১৩টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী সুত্রে জানাগেছে উপজেলার আইহাই ইউনিয়নের শুকরইল গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে আব্দুল খালেক স্থানীয় “জুমাপুকুর” মাঠে সাড়ে ৭ বিঘা জমি লীজ নিয়ে সেখানে আম বাগান তৈরী করেন।

তিনি প্রতিদিনের ন্যায় গত ২৬ অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে বাগান দেখতে যান। বাগানে গিয়ে দেখেন কে বা কারা তার বাগানের ৪ মাস বয়সী মোট ২১৩টি আম গাছ কেটে ফেলে রেখে গেছে। এতে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধন হয়েছে।

এ বিষয়ে তিনি স্থানীয় থানায় লিখিত ভাবে অভিযোগ করলে ওই দিন বিকেল ৫টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আল মাহমুদ জানান, বিষয়টির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য যে, প্রায় ২ মাস আগে আব্দুল খালেকের রতন ডাঙ্গা মাঠের আম বাগানে কয়েক দফায় ৪ বছর বয়সের প্রায় ৩২টি আম গাছ অজ্ঞাত নামা দুর্বৃত্তরা কেটে ফেলে ছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাগানের আমগাছের সাথে এ কেমন শত্রুতা

আপডেট সময় ০৫:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০