ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

পাবনা প্রতিনিধি: স্বামী শুকুর আলীর সঙ্গে বাড়িতে ফিরছিলেন নিহারা খাতুন (৪০)। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় চলন্ত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নিহারা। চোখের সামনে স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায় শুকুর আলী।

রোববার রাত ৮টার দিকে চাটমোহর-মান্নানগর সড়কের সাহেব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নিহারা খাতুনের বাবার বাড়ি উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া বিশিপাড়া গ্রামে।

জানা গেছে, সাহেব বাজার এলাকা থেকে দোকান বন্ধ করে রাস্তার একপাশ ধরে বাড়ি ফিরছিলেন চা বিক্রেতা শুকুর আলী ও তার স্ত্রী নিহারা খাতুন।

এ সময় পাবনা থেকে পঞ্চগড়গামী একটি চাল, ডাল, আটাবোঝাই একটি ট্রাক (পাবনা-ট ১১-০৩৯৬) সাহেব বাজার এলাকায় পৌঁছামাত্র চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নিহারা খাতুন ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তবে প্রাণে বেঁচে যান স্বামী শুকুর আলী। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহারা খাতুনের লাশ উদ্ধার করেন। এ ঘটনার পরই পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

আপডেট সময় ০৫:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০