ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় র‌্যাবের অভিযানে, ৫৭ মাদকসেবী ও ৪ জুয়াড়ি আটক

র‍্যাবের অভিযানে আটকদের কয়েকজন

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৭ জন মাদকসেবী ও চার জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

রোববার (২৫ অক্টোবর) সারাদিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, র‌্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় রোববার নওগাঁ শহরের বোয়ালিয়া বাইপাস, তুলশীগঙ্গা ব্রিজসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সাত লিটার দেশীয় মদ, ১১৫ গ্রাম গাঁজা, গাঁজা সেবন করার পাঁচটি কলকিসহ ৫৭ জন মাদকসেবী ও চার জুয়াড়িকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক করার পর তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং প্রকাশ্যে জুয়া আইন-১৯৬৭ এ আলাদা মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় র‌্যাবের অভিযানে, ৫৭ মাদকসেবী ও ৪ জুয়াড়ি আটক

আপডেট সময় ০৩:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০