ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে প্রেমিকার মৃত্যু!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘বিয়ের দাবিতে প্রেমিকের’ বাড়ি গিয়ে মারধরের শিকার হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়। নিহত ফরিদা খাতুন (৩৫) উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের বাবর আলীর মেয়ে।

শাহজাদপুর থানা পুলিশের ওসি সাঈদ মাহমুদ খান জানান, আনুমানিক ১৪ বছর আগে ফরিদার সঙ্গে তার প্রথম স্বামীর বিচ্ছেদ হয়।  পরে ফরিদার সঙ্গে পাশের গ্রাম হামলাকোলার আব্দুল মজিদের (২৬) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে মজিদ চলতি বছর অন্য এক নারীকে বিয়ে করেন।

এ খবর শুনে গত শনিবার বিকেলে বিয়ের দাবিতে প্রেমিক মজিদের বাড়িতে গেলে পরিবারের লোকজন ফরিদাকে মারপিট করে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে প্রেমিকার মৃত্যু!

আপডেট সময় ০৪:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০