পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নুপুর মন্ডল (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌর শহরের নাইয়াপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুপুর মন্ডল কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
গলায় ফাঁস দেয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নুপুরের আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 












