ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার শরীফনগর নতুনহাটি গ্রামে পুকুরের পানিতে ডুবে মোহনা আক্তার (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

মোহনা ওই গ্রামের যুব মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় মোহনা।

পরে বাড়িতে শিশুটিকে দীর্ঘক্ষণ না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে প্রতিবেশীদের সহযোগিতার পুকুরে থেকে মোহনার মরদেহ উদ্ধার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার জানান,  মোহনা সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তার পরিবার জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তারা ময়নাতদন্ত ছাড়াই শিশুটির দাফন সম্পন্ন করবেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০