পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের সালেহা রহিম দাখিল মাদরাসার সহকারী সুপারিনটেন্ডেন্ট মাওলানা আ. সামাদ (৪৪) ট্রাকচাপায় নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সালেহা রহিম দাখিল মাদরাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা দেলোয়ার হোসেন জানান, রোববার (১৮ অক্টোবর) দুপুরে মাদরাসার একটি কাজে সহকারী সুপার মাওলানা আ. সামাদ মোটরসাইকেলযোগে পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাচ্ছিলেন।
দুপুর ২টার দিকে সদর উপজেলা পরিষদের প্রবশমুখ নূরপুরে পৌঁছালে তার মোটরসাইকেলকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে চলে যায়।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 












