ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ-৬ আসনে বিপুল ভোটে জয়ী হলেন নৌকার হেলাল

স্টাফ রিপোর্টার, নওগাঁ:   নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) আনোয়ার হোসেন হেলাল।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচন কমিশন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। এর আগে, সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
এ বিষয়ে আনোয়ার হোসেন হেলাল বলেন, আজকের এই জয়লাভ প্রধানমন্ত্রীর ভাল কাজের ফল। এই ভোটে প্রমাণ হল বর্তমান সরকার জনগণের সরকার। পাশাপাশি ভোটের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করে দিল শেখ হাসিনার সরকার নিরেপেক্ষ সরকার।
আগামীতে এই দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করব। এবং দেশ ও জাতীর হয়ে কাজ করে যাবো। অন্যদিকে, বিএনপি মনোনিত প্রার্থী রেজাউল ইসলাম বিকেলেই ভোট বর্জনের ঘোষণা দেন।
দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোটে কোনো রকম নিয়ম মানা হচ্ছে না। বিএনপির এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেওয়া হচ্ছে।
রাণীনগর ও আত্রাই নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনের ১৬টি ইউনিয়নে ১০৪টি ভোটকেন্দ্রের ৭২১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন।
এর মধ্যে পুরুষ এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন। ৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁ-৬ আসনে বিপুল ভোটে জয়ী হলেন নৌকার হেলাল

আপডেট সময় ০৮:০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০