ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে স্ত্রীর গলা কেটে হত্যা,স্বামী পলাতক

প্রতীকী ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফাতেমা বেগমকে (২৮) নির্মমভাবে খুন করেছেন স্বামী। উপজেলার সুরইঘাট বাজার সংলগ্ন কালীনগর আগফৌদ পূর্ব (গাঙ্গপার) গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এরপর থেকে স্বামী মরম আলী পলাতক রয়েছেন। শুক্রবার সকালে হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ দুপুর ১২টায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে।

কানাইঘাট থানা পুলিশের এসআই স্বপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ফাতেমা বেগম খুন হয়েছেন এবং ঘটনার পর থেকে নিহতের স্বামী মরম আলী পলাতক রয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাতেমাকে তার স্বামী মরম আলী রাতে গলা কেটে হত্যা করে পালিয়েছেন। মরম আলীকে গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে স্ত্রীর গলা কেটে হত্যা,স্বামী পলাতক

আপডেট সময় ০৬:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০