ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সাভারে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: সাভারে মেহেদী হাসান (৬) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করে স্কুল ব্যাগে ভরে জঙ্গলে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে বিরুলিয়ার কাকাবর এলাকার একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান একই এলাকার গোলাম কবিরের ছেলে। গ্রেফতার জসিম কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি মেহেদী হাসানের বাড়ির পাশেই ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে বাবা-মা মেহেদীকে বাসায় রেখে কাজে চলে যান। পরে মেহেদী একটি স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়।

পরে তাকে আর খুঁজে পাওয়া না গেলে বাবা-মাকে খবর দেন স্থানীয়রা। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় তার বাবা থানায় জিডি করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে ওই এলাকার একটি জঙ্গল থেকে স্কুল ব্যাগে ভরা মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।

সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর অপুর্ব দত্ত বলেন, মঙ্গলবার সন্ধ্যায় অপহরণের কথা বলে নিহতের বাবার ফোনে জসিম ফোন দিয়ে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ তদন্ত করে জসিমকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

সাভারে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা

আপডেট সময় ০১:০০:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০