ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে ভারী বৃষ্টিতে দেয়াল ধসে ৯ জনের প্রাণহানি

ভারী বৃষ্টিতে দেয়াল ধস

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু প্রদেশের রাজধানী হায়দরাবাদে ভারী বৃষ্টিতে দেয়াল ধসে দুই মাসের এক শিশুসহ অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে।

বুধবার ভোর রাতে হায়দরাবাদের বঁদলাগুদা এলাকার মোহাম্মদীয়া হিলসে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারী বর্ষণের কারণে মোহাম্মদীয়া এলাকায় অন্তত ১০টি বাড়ির ওপর একটি দেয়াল ধসে পড়েছে।

এতে এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপের নিচে মরদেহগুলো আটকা রয়েছে। প্রবল বর্ষণের কারণে হায়দরাবাদের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টিপাতের ফলে শহরের বেশিরভাগ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। পানির স্রোতে গাড়ি ভেসে যেতেও দেখা গেছে।

গত তিনদিন ধরে প্রতিবেশি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে তেলেঙ্গানায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। অতিরিক্ত বৃষ্টিপাতে হায়দরাবাদের নিম্নাঞ্চল প্লাবিত, রাস্তাঘাট ডুবে গেছে।

তেলেঙ্গানার অন্তত ১৪টি জেলায় দেখা দিয়েছে বন্যা। হায়দরাবাদের কিছু এলাকা তলিয়ে যাওয়ায় রাস্তা-ঘাটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা বাড়ি-ঘর থেকে বের হতে পারছেন না।

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি গত রাতে এক টুইট বার্তায় তেলেঙ্গানার রাজধানীতে দেয়াল ধসের ঘটনার বিষয়ে টুইট করেছেন।

এতে তিনি বলেন, দুদিন ধরে হায়দরাবাদে প্রবল বর্ষণ হচ্ছে। আমি মোহাম্মদীয়া হিলস পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে একটি দেয়াল ধসে ৯ জন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ভারতে ভারী বৃষ্টিতে দেয়াল ধসে ৯ জনের প্রাণহানি

আপডেট সময় ১২:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০