ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সফরে আসছেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী, ১৪ অক্টোবর

স্টিফেন ই. বিগান

স্টাফ রিপোর্টারঃ  রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান।   ১৪ থেকে ১৬ অক্টোবর তিনি এ সফর করবেন। শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে  এ তথ্য জানানো হয়।

সফরের শুরুতে ১২ অক্টোবর তিনি ভারতের নয়াদিল্লিতে পৌঁছবেন। সেখান থেকে ১৪ অক্টোবর বাংলাদেশে আসবেন।

সফরকালে স্টিফেন ই. বিগান বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্ব আরও এগিয়ে নেয়ার বিষয়টি এ সফরের অন্যতম উদ্দেশ্য।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধিও আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি।

ট্যাগস

বাংলাদেশে সফরে আসছেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী, ১৪ অক্টোবর

আপডেট সময় ১২:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০