ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক দিনমজুরের প্রাণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর টিকাটুলিতে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  জানান, বুধবার (৭ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে তাকে আহত অবস্থায় ঢামেক হাসাপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এরপর ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়।

ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। জাহিদুল রংপুরের মিঠাপুকুর উপজেলার ফকিরহাট গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের নাওজোর এলাকায় থাকতেন।

নিহত জাহিদুলের প্রতিবেশী ভাতিজা মো. আলী জানান, ট্রাকের লেবার হিসেবে কাজ করতেন তিনি। শুনেছি গত রাতে তিনি মানিকগঞ্জ থেকে ট্রাকে করে ইট নিয়ে টিকাটুলি এসেছিলেন।

এরপর সেখানে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তা জানি না।

ট্যাগস

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক দিনমজুরের প্রাণ

আপডেট সময় ১২:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০