ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সাভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: সাভারে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গার্মেন্ট কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সহকর্মীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর আলম (৩৫) সাভার পৌর এলাকার ছায়াবিথি মহল্লার আবুল কাশেম সাধুর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে গার্মেন্টস কর্মী জাহাঙ্গীর আলম এক বন্ধুর মোটরসাইকেলে করে চারাবাগ এলাকায় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন।

তারা কলমা বাসস্ট্যান্ডে পৌঁছালে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তারা দুজনই সড়কে পড়ে যান।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আহত বন্ধুর অবস্থাও গুরতর।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সাভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় ০৬:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০