ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ  ঢাকার ধামরাইয়ে শ্বশুরবাড়ি থেকে শিল্পী আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নয়াচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিল্পী আক্তার ধামরাইয়ের আমতা ইউনিয়নের নয়াচর গ্রামের শামসুর রহমান স্বাধীনের স্ত্রী। তিনি একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী এক সঙ্গে ঘুমাতে যান। রাত ২টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে শিল্পীকে ঘরের আড়ার সঙ্গে গালায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান তার স্বামী।

নিহত শিল্পীর প্রচণ্ড পেট ব্যথা ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেটের ব্যথা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০