জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে শ্যালোচালিত ভটভটি খাদে পড়ে শাহাজান আলী নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জয়পুরহাট-মোকামতলা মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভটভটি চালক শাহাজান আলী কালাই উপজেলার মোহাইল গ্রামের আয়েম উদ্দিনের ছেলে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, পুনট বাজার থেকে মাছ নিয়ে ভটভটিযোগে মোকামতলা হাটে যাচ্ছিলেন কয়েকজন মাছ ব্যবসায়ী। বাঁশের ব্রিজ এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়।
এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 














