ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নরেন্দ্র মোদী জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনাকে

ধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার (২৭ সেপ্টেম্বর) গণভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে ভারতীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তার চিঠি পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গণভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

এ সময় গণভবনে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে উপস্থিত ছিলেন।

একটি সূত্র জানায়, জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বিশেষ বার্তায় বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্যের প্রশংসা করেন নরেন্দ্র মোদী।

এছাড়া দু’দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন তিনি।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার নিভৃত পল্লিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ঘরে  জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।

তিনি বাবা-মায়ের প্রথম সন্তান। পাঁচ ভাই-বোনের কনিষ্ঠরা হলেন- শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেল।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নরেন্দ্র মোদী জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনাকে

আপডেট সময় ০৩:৫৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০