ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মান্দায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে আহত ৩

আহত অছিম উদ্দিন , রেজিয়া বেগম

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে দুই নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গনেশপুর ইউনিয়নের পারইল গ্রামে মারপিটের এ ঘটনা ঘটে।
মারপিটে আহতরা হলেন, পারইল গ্রামের অছিম উদ্দিন (৭০), রেজিয়া বেগম (৬৪) ও সুলতানা বিবি (৩০)। এদের মধ্যে অছিম উদ্দিন ও রেজিয়া বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার পারইল গ্রামের অছিম উদ্দিনের সঙ্গে প্রতিবেশি মালাবক্স গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ঝড়ে পড়া একটি গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার দুপুরে প্রতিপক্ষের মালাবক্স, আতাউর রহমান, মিজানুর রহমানসহ অন্যরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে অছিম উদ্দিনের ওপর হামলা করে।

তাকে বাঁচাতে স্ত্রী রেজিয়া বেগম ও পুত্রবধূ সুলতানা বিবি এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভক্তভোগী অছিম উদ্দিন বলেন, ‘আমার ভোগদখলীয় জমিতে থাকা একটি গাছ ঝড়ে ভেঙে পড়ে। গাছটি আমি কেটে নিয়েছি। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।’

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি অবহিত নই। তবে এ ঘটনায় এজাহার পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মান্দায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে আহত ৩

আপডেট সময় ০৬:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০