ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁর রাণীনগরে সরকারি চাল কিনে পাচার করার সময় জব্দ

চাল কিনে পাচার করার সময় জব্দ

 স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর রাণীনগরে সরকারি চাল কিনে পাচার করার সময় দেড় হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে এসব চাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি প্রশাসন।
জানা গেছে, একজন অসাধু ব্যবসায়ী রাণীনগর বাজার থেকে আনুমানিক দেড় হাজার কেজি সরকারি চাল ক্রয় করে টমটম যোগে নওগাঁতে পাচার করছিল।
চালগুলো নওগাঁ পাচারের সময় বাহাদুরপুর গ্রামে পৌঁছলে স্থানীয় জনতা দেখতে পেয়ে চালগুলো আটকের জন্যে এগিয়ে এলে চালকরা পালিয়ে যায়। পরে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে নির্বাহী কর্মকর্তা সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, চালগুলো দেখে মনে হচ্ছে এক-দুই বছর আগের চাল। তবে চালগুলো ভিজিডি নাকি খাদ্যবন্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চাল তা স্পষ্ট বলা যাচ্ছে না।
তবে চালগুলো সরকারি হওয়ায় জব্দ করা হয়েছে। জব্দকৃত চালের প্রকৃত মালিককে তাও এখনো জানা যায়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও।
ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁর রাণীনগরে সরকারি চাল কিনে পাচার করার সময় জব্দ

আপডেট সময় ০৬:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০