ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মাদারীপুরে মোবাইলে গেম খেলতে না দেয়ায়, স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মাদারীপুর  প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মোবাইলে গেম খেলতে না দেয়ায় নীরব বেপারী (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঠেংগামাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নীরব বেপারী কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র এবং একই এলাকার কাতার প্রবাসী আবুল কাশেম বেপারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোবাইলে ভিডিও গেম খেলা নিয়ে ছেলে নীরবকে বকাঝকা ও মারধর করেন তার মা। এতে রাগে অভিমানে নীরব পাশের ঘরে চলে যায়।

কিছুক্ষণ পর তার দাদি তাকে ডাকতে গেলে ঘর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে নীরব।

রাতে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘর থেকে নীরবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

মাদারীপুরে মোবাইলে গেম খেলতে না দেয়ায়, স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট সময় ০৩:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০