ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

রাতের আঁধারে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ধরা খেলেন যুবক

জিহাদ

মাগুরা প্রতিনিধি: পরকীয়ার টানে রাতের আঁধারে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে গ্রামবাসীর হাতে ধরা খেলেন জিহাদ (২৮) নামের এক যুবক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরকীয়া প্রেমিক জিহাদ মহম্মদপুর উপজেলার দীঘা গ্রামের ফেলু মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, জিহাদ বুধবার দিবাগত রাতে তার পরকীয়া প্রেমিকা চৌবাড়িয়া গ্রামের হাসানের স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে জিহাদকে আটকে রাখে।

এ ব্যাপারে হাসানের স্ত্রী বলেন, জিহাদ দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করে আসছে। গত ২৩ তারিখ রাতে জিহাদ তাকে তার স্বামীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতে বলে এবং একপ্রকার চাপে পড়েই তিনি কাজটি করতে বাধ্য হন বলে জানিয়েছেন।

মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদকে আটক করে থানায় নিয়ে আসে। জিহাদ নাগড়া বাজারের হোটেল ব্যবসায়ী। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

রাতের আঁধারে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ধরা খেলেন যুবক

আপডেট সময় ০৪:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০