ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্লেনের টিকিটের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ চলছে

স্টাফ রিপোর্টার:   প্লেনের টিকিটের দাবিতে সৌদি আরব যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা আজও বিক্ষোভ করছেন। গতকাল বিক্ষুব্ধ প্রবাসীরা ফ্লাইটের সমস্যা সমাধানে শুক্রবার পর্যন্ত সময় বেধে দেন।

সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিট না পেয়ে বুধবার সকালেও রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে কয়েক হাজার প্রবাসী জমায়েত হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এ সময় টিকিটের দাবিতে তারা নানা স্লোগান দেন।

প্রবাসীদের একজন প্রতিনিধি বলেন, ‘আমাদের প্রতিনিধি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা আসেনি। আমরা আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে সবাই রওনা দেব। সেখানে যদি কোনো ফয়সালা না করা হয়, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থান নেব।’

সরকার যেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে যাদের আকামা নেই, তাদের টিকিটের ব্যবস্থা করেন, প্রবাসীরা বিক্ষোভে সেই দাবিই জানিয়ে আসছেন।

হাজার হাজার যাত্রীর মধ্যে প্রতিদিন ৩০০ জনকে টোকেন দিচ্ছে এয়ারলাইনসটি। এ কারণে সংস্থার একমাত্র কার্যালয় সোনারগাঁও হোটেল মোড়ে দাঁড়ানোর জায়গা নেই।

ফ্লাইট সিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার সৌদি প্রবাসী টিকিট কাটতে ছুটে আসছেন ঢাকায়। প্রতিদিনই এদের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিক্ষোভরত প্রবাসীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। কিন্তু তারা সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন না। প্লেনের কৃত্রিম সংকটের অভিযোগও তোলেন তারা।

জানা গেছে, করোনাভাইরাস মহামারিতে নিজ দেশে আটকা পড়া সৌদি আরবে কর্মরত বিদেশি কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এরপর থেকে দেশে আটকা পড়া বহু প্রবাসী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। অনেকের ফিরতি প্লেনের টিকিট থাকলেও সেটিও পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামেন প্রবাসীরা।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্লেনের টিকিটের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ চলছে

আপডেট সময় ১২:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০