ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর আত্রাইয়ে সাপের কামড়ে মুয়াজ্জিনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে সাপের কামড়ে আব্দুর রশিদ (৩০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রশিদ দীঘা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন আব্দুর রশিদ। সোমবার ভোরে আজান দেয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন তিনি।

বাড়ি থেকে কিছু দূরে মাঝপথে গিয়ে ডান পায়ে তিনি আঘাত অনুভব করেন। এতে সামান্য রক্ত বের হয়ে জ্বলতে শুরু করে। গুরুত্ব না দিয়ে তিনি অজু করার পর আজান শেষে নামাজে দাঁড়ান।

এ সময় তার ক্ষত স্থানে যন্ত্রণা বেড়ে যায়। এরপর মসজিদে থাকা মুসল্লিদের তিনি বিষয়টি জানান। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদ আসর তার জানাজা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, মুয়াজ্জিন আব্দুর রশিদের বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় ২০০ ফুট। গ্রামের ঝোপঝাড়ের রাস্তার মধ্য দিয়ে তিনি মসজিদে যাওয়ার পথে পায়ে সাপে কামড় দেয়।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বলেন, আব্দুর রশিদ মসজিদে যাওয়ার পথে সাপের দংশনের শিকার হন।

তবে তিনি বিষয়টি তখন গুরুত্ব দেননি। পরে যখন যন্ত্রণা বেড়ে যায় তখন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসান হ্যাপি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা পর্যায়ে সাপের ভ্যাকসিন সরবরাহ নেই। যদি সাপে কাটা কোনো রোগী আসে তাহলে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভ্যাকসিনটা পাওয়া যায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর আত্রাইয়ে সাপের কামড়ে মুয়াজ্জিনের মৃত্যু

আপডেট সময় ০৭:০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০