ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ভোলায় ঝড়ে ৫৫টি ঘর বিধ্বস্ত হয়েছে

ঝড়ে ৫৫ ঘর বিধ্বস্ত

ভোলা প্রতিনিধি: আকস্মিক ঝড়ে ভোলার চরফ্যাশন উপজেলার দু’টি গ্রামের অন্তত ৫৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান।

রোববার (২০ সেপ্টম্বর) ভোরে উপজেলার আসলামপুর ও মাদ্রাজ গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবার খোলা আকাশের নিচে রয়েছে।

এছাড়া ঝড়ে শতাধিক গাছ ভেঙে পড়ায় বেতুয়া সড়কে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

পরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের লোকজন গাছ কেটে সড়ক পরিষ্কার করার পর দুপুর থেকে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ক্ষতিগ্রস্ত এলাকা দু’টি পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার দেওয়া হয়েছে।

তালিকা তৈরির পর তাদের সহযোগিতা করা হবে। তবে প্রাথমিকভাবে দু’টি এলাকার ৫৫ থেকে ৬০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি।

স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হয়। একপর্যায়ে আকস্মিকভাবে প্রচণ্ড ঝড়ে মুহূর্তের মধ্যে দু’টি গ্রামের অন্তত ৫৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ভোলায় ঝড়ে ৫৫টি ঘর বিধ্বস্ত হয়েছে

আপডেট সময় ০৮:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০