ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বোমা ফাটিয়ে ঘর ভেঙে পেঁয়াজ লুট

স্টাফ রিপোর্টার:  শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে দুইটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবু বক্কর খলিফা, নুরুজ্জামান খলিফা ও তার পরিবারের সদস্যরা জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাজনগর ইউনিয়নের নয়নমাদবরের কান্দি গ্রামের জয়নাল মোড়ল তার লোকজন নিয়ে ঠাকুরকান্দি গ্রামে এসে বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এসময় আবু বক্কর খলিফার দুইটি বসতঘরের দরজা ও টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করেন।

একটি ঘর থেকে পেঁয়াজ রসুনসহ অন্যান্য জিনিস লুট করেন। এসময় তার স্ত্রী বের হলে তার গলার চেইন ছিনিয়ে নেন এবং তার মাথায় আঘাত করেন।

তারা আরও জানান, পরে তিনি দৌড়ে বড় ঘরের মধ্যে ঢুকে দরজার আটকে দিলে হামলাকারীরা জানালার গ্লাস ভাঙচুর করেন। অন্যদিকে কয়েকটি বাড়ির পরে আবু বক্কর খলিফার বড় ভাই নুরুজ্জামান খলিফার ঘরের জানালার গ্লাস ভাঙচুরসহ বাড়িতে ককটেল বোমা বিস্ফোরণ ঘটান জয়নাল মোড়লের সমর্থকরা।

এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে অভিযোগ পেলে তদন্তের পর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নড়িয়া থানা পুলিশ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল মোড়ল।

সূত্র: সময় নিউজ

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

বোমা ফাটিয়ে ঘর ভেঙে পেঁয়াজ লুট

আপডেট সময় ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০