ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বিএনপি ৫ মাস পর সাংগঠনিক কাজে ফিরলো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল "বিএনপি"

স্টাফ রিপোর্টার:   পাঁচ মাস পর শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তিতে সাংগঠনিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি এখনো বিরাজমান। এসময় বাস্তবতার পরিপ্রেক্ষিতে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশব্যাপী দলের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হচ্ছে।

গত ২৩ মার্চ বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর সব সাংগঠনিক কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছিল। এরপর পাঁচ দফায় তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখা হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বিএনপি ৫ মাস পর সাংগঠনিক কাজে ফিরলো

আপডেট সময় ১২:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০