কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এনামুল (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় এ ঘটনা ঘটে।
এনামুল ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায় এনামুল।
টের পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 












