ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

রাজধানীতে কাউন্টার ম্যানেজার প্রান হারালো ছিনতাইকারীর ছুরিকাঘাতে

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্তার হোসেন সিকদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ভোর ৬টার দিকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লার মুক্তিনগর মাইনকারচর গ্রামে। দুই ছেলে ও পরিবার নিয়ে ধলপুর লিচু বাগান ৩৫/৪ নম্বর বাসায় থাকতেন। তার বাবা মৃত হয়রত আলী সিকদার।

নিহত আক্তারের ভাতিজা ইয়াসিন সুলতান রাকিব বলেন, চাচা গোলাপবাগে যাতায়াত পরিবহনের বাস কাউন্টারের ম্যানেজার ছিল। আজ ফজরের নামাজের আগেই তিনি বাসা থেকে বের হন গোলাপবাগ যাওয়ার জন্য।

এসময় বাসার অদূরেই ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ভর্তি হাত ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যান।

‘পরে লোকজন তাকে পড়ে থাকতে দেখে বাসায় খবর দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ব্যাগে কাউন্টারের আনুমানিক ২০ থেকে ৩০ হাজার টাকা ছিল বলে ধারণা আমার। ’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া  বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

রাজধানীতে কাউন্টার ম্যানেজার প্রান হারালো ছিনতাইকারীর ছুরিকাঘাতে

আপডেট সময় ১০:১৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০