ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় দুই কারারক্ষী নিহত

ট্রাক্টরের ধাক্কায় দুই কারারক্ষী নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কারারক্ষী মারা গেছেন। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পঞ্চগড়-আটোয়ারী জেলা সড়কের রজলী খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের পারবর্তীপুর এলাকার মেহেদী হাসান মুন (২২) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকার উৎপল কুমার রায় (২২)। এরা দুজনই পঞ্চগড় জেলা কারাগারের কারারক্ষী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দুই কারারক্ষী একটি মোটরসাইকেলে আটোয়ারীর গোয়ালপাড়া মোড় থেকে পঞ্চগড় কারাগারে আসছিলেন। রজলি খালপাড়া এলাকায় বালুভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে তাদের সামনাসামনি ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে দুজনই মারা যান। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার মো. সফিকুল আলম বলেন, দুজনের একজন অফিসে এবং আরেকজন চিকিৎসা বিভাগে কর্মরত ছিলেন। তাদের ডিউটি চলছিল। কাউকে কিছু না জানিয়ে তারা সেদিকে কোথায় গেছেন জানা যায়নি। নিহতদের পরিবারে খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় দুই কারারক্ষী নিহত

আপডেট সময় ০৮:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০