ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইয়োশিহিদে সুগা জাপানের নতুন প্রধানমন্ত্রী

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

আন্তর্জাতিক ডেস্কঃ  জাপানের সংসদ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইয়োশিহিদে সুগাকে নির্বাচিত করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিবিসি জানায়, এ সপ্তাহের শুরুতে সরকার দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর বুধবার ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন ৭১ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ সুগা।

জাপানের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রীর শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সুগা।

এর আগে তিনি আবের প্রশাসনে প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা প্রধানমন্ত্রীর পর জ্যেষ্ঠতম পদ। আশা করা হচ্ছে, তিনি আবের নীতি অনুযায়ী দেশ পরিচালনার কাজ করবেন।

গত মাসে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন আবে। বুধবার শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেন আবে এবং এসময় সাংবাদিকদের তিনি বলেন, গত আট বছর ক্ষমতায় থাকাকালীন তার কৃতিত্বের জন্য তিনি গর্বিত।

এরপর জাপানের সংসদের নিম্নকক্ষে ভোট হয় যেখানে সুগা ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন হন।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ইয়োশিহিদে সুগা জাপানের নতুন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০