ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:   নওগাঁর বদলগাছীতে সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা-মিঠাপুর রোডের বিআরডিসি সংলগ্ন রাস্তার দক্ষিণ পার্শ্বে পরিত্যাক্ত সরকারী জায়গা অবৈধভাবে দখল করে টিনসেড দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের কতিপয় সদস্যদের বিরুদ্ধে।

১৩ সেপ্টম্বর রোববার ঘটনাস্থলে তথ্য সংগ্রহকালে স্থানীয় রহিম, হেলাল জানায় জায়গাটি বিআরডিসির কিন্তু গত ২ বছর পূর্বে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের কর্মীরা যুবলীগের একটি অফিস ঘর নির্মাণের জন্য সাইনবোর্ড টাঙিয়ে দেয়। কিন্তু যুবলীগের অফিস ঘর নির্মাণ না করে ব্যক্তি স্বার্থে গত ১০-১৫ পূর্বে যুবলীগকর্মী তৌহিদ, আসাদ, সোহেল, উজ্জল, মেহেদী, আনিছুর, বায়েজিদ, মিলন গং টিনসেড দিয়ে ৮-১০ টি দোকান ঘর নির্মাণ করে। এ ঘর নির্মাণকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের মধ্যে দু-গ্রুপে বিভক্ত হয় এবং উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবলীগ কর্মী বলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদক অফিস ঘর নির্মানের জন্য এই জায়গাটি নির্বাচন করে এবং সাইবোর্ড টাঙিয়ে দেয়। কিন্তু অফিস ঘর নির্মান না করে দোকানের পজিশন বিক্রির পায়তারা করছে। এমতাবস্থায় অপর গ্রæপের কিছু কর্মী নিজেরা ব্যবসা করার জন্য ঐ জায়গায় টিনসেডের ঘর নির্মাণ করে।

এবিষয়ে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এশরাক হোসেন বলেন, ঐ জায়গায় অফিস ঘর নির্মানের জন্য সাইবোর্ড টাঙিয়ে দেয় কিন্তু আমার ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের কিছু সদস্য ব্যক্তি স্বার্থে সেখানে দোকান ঘর তৈরি করছে। আমি এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছি।

এবিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এশরাক হোসেন একটি অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মানাধীন স্থাপনার বন্ধ রাখার কথা বলা হয়েছে। উভয় পক্ষকে থানায় ডেকে এ সমস্যার সমাধান করা হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বদলগাছীতে সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

আপডেট সময় ০১:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০