ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁয় ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে (ডিবি)

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁয় পৃথক পৃথক অভিযানে ১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন  বিষয়টি নিশ্চিত করেন।

আটক তিনজন হলেন- ধামইরহাট উপজেলার রূপনারায়ণপুর গ্রামের নবীবর রহমানের ছেলে ইউসুফ, পত্নীতলা উপজেলার রাউতারা গ্রামের মোস্তফার ছেলে রশিদ ও মাধাইনগর গ্রামের আব্দুল কাশেমের ছেলে হারুন-অর-রশিদ। জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলা থেকে তাদের আটক করা হয়।

ওসি শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জেলার ধামইরহাট উপজেলার জগদল বাজার এলাকা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ ইউসুফকে আটক করা হয়।

অন্যদিকে পত্নীতলা উপজেলার বদরপুর থেকে রশিদ ও হারুনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫০ বোতল ফেনসিডিল। এছাড়াও তাদের কাছ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

আটক ওই তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্ব স্ব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি শামসুদ্দিন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁয় ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে (ডিবি)

আপডেট সময় ০৫:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০