ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

পেছাল সীমান্ত সম্মেলন; বিমানের ত্রুটিতে আসতে পারেনি বিএসএফ

স্টাফ রিপোর্টার:      এয়ারক্রাফটে ত্রুটির কারণে বাংলাদেশে আসতে পারেনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ফলে আজ থেকে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন পেছানো হয়েছে।

রোববার (১৩- ১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ সম্মেলন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি/কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তাই বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ-এর এয়ারক্রাফটে কারিগরি সমস্যা দেখা দেয়। ফলে বিএসএফ প্রতিনিধিদল রোববার ঢাকায় আসতে পারছেন না।

তিনি জানান, এ প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর) অনুযায়ী সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। সম্মেলনের পরিবর্তিত সময়সূচি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক

পেছাল সীমান্ত সম্মেলন; বিমানের ত্রুটিতে আসতে পারেনি বিএসএফ

আপডেট সময় ০১:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০