ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

তরিকত ফেডারেশনের নজিবুল বশর, আজহারীর আমৃত্যু কারাদণ্ড চান

আজহারীর কঠোর সমালোচনা করে তার আমৃত্যু কারাদণ্ড দাবি

ডেস্ক:  এবার মিজানুর রহমান আজহারীর কঠোর সমালোচনা করে তার আমৃত্যু কারাদণ্ড দাবি করেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর।

তিনি বলেন, আজ এই সংসদে দাঁড়িয়ে দাবি জানাই, অবিলম্বে রাসুলের অবমানাকারীদের আমৃত্যু কারাদণ্ড প্রদানে আইন প্রণয়ন করা হোক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, মিজানুর রহমান আজহারী রাসুলকে নিয়ে কটাক্ষ করে বলেছেন রাসুল নাকি নিরক্ষর। তিনি পবিত্র মাজার লাথি মেরে ভেঙে ফেলতে বলেছেন। তিনি শহীদ মিনার, স্মৃতিসৌধ, বিজয় দিবস পালনকে শিরক করা বলে ফতোয়া দিয়েছেন। এমন সব বক্তব্য দিয়ে আজহারী কিভাবে দেশের বাইরে চলে যায়? স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। সেখান বসে আজহারী আবার ইসলাম নিয়ে অপপ্রচারের কাজ শুরু করেছে।’

এরপর তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিধানে ধর্মীয় বিভ্রান্তি নিরসনকল্পে জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীসহ প্রধান বিচারপতির উপস্থিতিতে রাসুলের অবমাননাকারীদের আমৃত্যু কারাদণ্ড প্রদানে আইন প্রণয়ন করার দাবি জানাই।

কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার ৭ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করার আহ্বান জানান তিনি।

এর আগে মিজানুর রহমান আজাহারী কীভাবে দেশ ছাড়ল তা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

গত ১০ ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে মেনন বলেন, ‘রাষ্ট্র কি অতীতের মতো আবার মৌলবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? না-হলে আজাহারী দেশ ছেড়ে যেতে পারে না। খতমে নবুয়ত নতুন করে হুঙ্কার ছাড়তে পারে না। হেফাজত সমর্থন প্রত্যাহারের হুমকি দিতে পারে না।’

প্রসঙ্গত, আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর বেশ কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে আজহারীকে ‘বেন্টলি স্টাইল স্পার’ মডেলের যে গাড়িটি চালাতে দেখা যায় তার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা।

সোশ্যাল মিডিয়ায় এসব ছবি পোস্ট করে আজহারী মালয়েশিয়ায় বিলাসবহুল জীবন যাপন করছেন বলে মন্তব্য করেন অনেকে। এ নিয়ে আজহারীভক্তদের সঙ্গে তার বিরোধীরা তুমুল বাকবিতণ্ডায় মেতে ওঠেন।

পরে খোঁজ নিয়ে জানা যায়, এ বিলাসবহুল গাড়ি আজহারীর নয় এবং তিনি মালয়েশিয়ায় গিয়ে এ গাড়ি চালাননি। ছবিগুলোও সম্প্রতি সময়ের তোলা নয়। মূলত এ গাড়িটি আজহারী চালিয়েছেন সিঙ্গাপুরে। আর গাড়ির মালিকের নাম-সাহিদুজ্জামান টরিক। তিনি একজন শিল্পপতি ও বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

তরিকত ফেডারেশনের নজিবুল বশর, আজহারীর আমৃত্যু কারাদণ্ড চান

আপডেট সময় ০১:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০